HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ে (HSTU) ভর্তি পরীক্ষার প্রস্তুতির পূর্বে HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন জানা জরুরি। ভর্তি পরীক্ষার মানবন্টন জানার মাধ্যমে আপনি আপনার প্রস্তুতির রোডম্যাপ আরো সুন্দর ও গোছানো ভাবে তৈরি করতে পারবেন। আজকের এই লেখায় আমরা হাবিপ্রবি ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

হাবিপ্রবির ইউনিট

HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন জানার পূর্বে হাবিপ্রবিতে কতগুলো ইউনিট রয়েছে তা নিয়ে ধারণা থাকা প্রয়োজন। হাবিপ্রবিতে মোট ইউনিট রয়েছে ৪ টি।

  • A Unit : শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
  • B Unit : শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
  • C Unit : সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
  • D Unit : সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে

HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন

HSTU ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয় ১৫০ নম্বর এর উপর। এর মাঝে ১০০ নম্বর এর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি ৫০ নম্বর জিপিএ এর উপর। HSC জিপিএ কে ৬ দ্বারা এবং SSC জিপিএ কে ৪ দ্বারা গুন করলে উক্ত ৫০ নম্বর এ কত পাচ্ছেন তা সহজেই বের করতে পারবেন। নিচে ইউনিট ভিত্তিক HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন দেয়া হলো –

এ ইউনিট মানবন্টন

হাবিপ্রবির এ ইউনিট মূলত জীববিজ্ঞান ইউনিট। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি এর উপর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • পদার্থ – ২৫ নম্বর
  • রসায়ন – ২৫ নম্বর
  • জীববিজ্ঞান – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর।

বি ইউনিট মানবন্টন

HSTU বি ইউনিট মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিট। পদার্থ, রসায়ন, গনিত ও ইংরেজি এর উপর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন (B Unit) –

  • পদার্থ – ২৫ নম্বর
  • রসায়ন – ২৫ নম্বর
  • গনিত – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর।

এই ইউনিটে রয়েছে আর্কিটেকচার সাবজেক্ট। এই সাবজেক্ট পেতে হলে উপরের বিষয়গুলোর পাশাপাশি অংকন এর উপর অতিরিক্ত ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সি ইউনিট মানবন্টন

হাবিপ্রবির সি ইউনিট মূলত বাণিজ্যের ইউনিট। তবে এখানে অবাণিজ্য অর্থাৎ বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে। HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন (C Unit) –

বাণিজ্য বিভাগের মানবন্টন:

  • একাউন্টটিং – ২৫ নম্বর
  • ম্যানেজমেন্ট – ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর

অবাণিজ্য বিভাগের মানবন্টন:

  • বাংলা – ৪০ নম্বর
  • ইংরেজি – ৪০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ২০ নম্বর

ডি ইউনিট মানবন্টন

HSTU D Unit মূলত মানবিকের ইউনিট। মানবিকের হলেও এই ইউনিটে যথেষ্ট পরিমাণ অন্য ইউনিটের আসন থাকায় এটিকে বিভাগ পরিবর্তন ইউনিটও বলা হয়।

  • বাংলা – ২৫ নম্বর
  • ইংরেজি – ৫০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ২৫ নম্বর

HSTU ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৬ অনুযায়ী সকল ইউনিটেই ইংরেজি সাবজেক্ট এর উপর পর্যন্ত নম্বর রয়েছে। তাই এই সাবজেক্ট এর উপর ফোকাস রাখা উচিৎ।

কি বই পড়বেন?

এমন একটা বই পড়া উচিৎ যেখানে থাকবে বিগত সালের প্রশ্নের এনালাইসিস, যা দেখে সহজেই বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এমনই একটি বই ‘দীপশিখা‘। সকল ইউনিটের জন্যই দীপশিখা প্রকাশ করে সাজশন ও প্রশ্নব্যাংক। এক বইয়েই রয়েছে –

  • বিগত সালের প্রশ্নের এনালাইসিস
  • যেসব টপিক থেকে প্রশ্ন আসে তার পূর্ণাঙ্গ সাজেশন
  • প্রতিটি টপিকের সাজেশন অংশের পর সেই টপিক এর উপর আসা বিগত সালের প্রশ্ন, প্রাক্টিস টেস্ট ও অনলাইন পরীক্ষা
  • ১০০% ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্নব্যাংক
  •  QR কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট
  • পূর্ণাঙ্গ মডেল টেস্ট

 

বইটি পেতে যোগাযোগ করুন নিকটস্থ লাইব্রেরিতে অথবা সরাসরি কল করুন – ০১৩৩১৯০১৮৭৮ নম্বরে। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দীপশিখা বিজ্ঞান (A+B)

কনসেপ্ট ভিত্তিক হাবিপ্রবির A ও B ইউনিটের জন্য একমাত্র স্পেশাল HSTU Question Bank & Suggestion যা থেকে প্রতিবছর ৬৫%+ কমন এসে থাকে। 

 ১০০% ব্যাখ্যা সহ প্রশ্নব্যাংক
 কনসেপ্ট ভিত্তিক সাজেশন
 বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ
চান্স পাওয়ার স্ট্র্যাটেজি
 QR কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট

দীপশিখা মানবিক (C+D)

কনসেপ্ট ভিত্তিক হাবিপ্রবির C ও D ইউনিটের জন্য একমাত্র স্পেশাল HSTU Question Bank & Suggestion যা থেকে প্রতিবছর ৬৫%+ কমন এসে থাকে। 

 ১০০% ব্যাখ্যা সহ প্রশ্নব্যাংক
 কনসেপ্ট ভিত্তিক সাজেশন
 বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ
চান্স পাওয়ার স্ট্র্যাটেজি
 QR কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট

দীপশিখা বাণিজ্য (C)

কনসেপ্ট ভিত্তিক হাবিপ্রবির C ইউনিটের জন্য একমাত্র স্পেশাল HSTU Question Bank & Suggestion যা থেকে প্রতিবছর ৬৫%+ কমন এসে থাকে। 

 ১০০% ব্যাখ্যা সহ প্রশ্নব্যাংক
 কনসেপ্ট ভিত্তিক সাজেশন
 বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ
চান্স পাওয়ার স্ট্র্যাটেজি
 QR কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট

Leave a Comment